By https://www.facebook.com/share/UeetpS9A3aBNR39b/ https://www.linkedin.com/in/noor-mdl?utm_source=share&utm_campaign=share_via&utm_content=profile&utm_medium=android_app
ম্যানুয়াল কার
শুরু
<aside>
- হ্যান্ডব্রেক নামাবো ( ব্রেক অফ করবো)।
- সিট বেল্ট।
- চাবি ঢুকিয়ে ডানে একবার মোচড় দিবো। বিদ্যুৎ চালিত জিনিসপাতি গুলা অন হবে।
- গিয়ার নিউট্রালে আছে কিনা চেক দিবো। না থাকলে নিউট্রাল করবো।
- আবার মোচড় দিয়ে কিছক্ষণ ধরে রাখবো, একই সাথে এক্সেলারেটর হাল্কা বাড়ি দিবো (মানে প্রেশার দিবো, কমাবো, দিবো, কমাবো এভাবে)। গাড়ি স্টার্ট হয়ে গেলে চাবি মোচড় দেয়া বন্ধ করবো। এক্সেলারটর আর দেয়া লাগবে না।
- বাম পা দিয়ে ক্লাস পুরো চাপ দিয়ে ধরে রেখে গিয়ার এক এ নিবো, হাল্কা এক্সেলারেটর দিয়ে তারপর আস্তে আস্তে ক্লাস ছাড়বো। হাল্কা গতি বাড়ার পর (১০/১৫ কিমি) এক্সেলারেটর দেয়া বন্ধ রাখবো, পুরো ক্লাস চাপ দিয়ে গিয়ার ২ এ নিবো। ক্লাস হালকা ছেড়ে এক্সেলারেটর দিবো। তারপর গতি আরো বাড়ার পর আগের মতো এক্সেলারেটর দেয়া বন্ধ রেখে ক্লাস পুরো চাপ দিয়ে গিয়ার ৩ এ নিবো। ক্লাস আস্তে আস্তে পুরো ছেড়ে দিবো, এক্সেলারেটর দিবো।
- এভাবে বাকি গিয়ার ৩/৪/৫ দিবো।
</aside>
গিয়ার
<aside>
- গিয়ার ১ ও ২ এ যখন চালাবো তখন ক্লাস পুরো ছাড়বো না কখনো।
- গিয়ার ১ এ নেয়ার পর আগে এক্সেলারেটর হালকা দিয়ে তারপর ক্লাস ছাড়তে হয়।
- গিয়ার ২ এ আগে ক্লাস হালকা ছেড়ে তারপর এক্সেলারেটর দিতে হয়।
- গিয়ার ৩/৪/৫ এ নেয়ার পর ক্লাস পুরোটা ছেড়ে দিবো আস্তে আস্তে (গতিতে ছেড়ে দিলেও হবে) তারপর এক্সেলারেটর দিবো।
- গিয়ার ৩/৪/৫ এগুলোতে থাকা অবস্থায় এক্সেলারেটর ছেড়ে দিলে (দেয়া বন্ধ করে দিলে) বা এক্সেলারেটর শুরু থেকে দিতে গেলে ক্লাস এর সাথে সিংক্রোনাইজ করা লাগে না। মানে ধরি গিয়ার ৩ এ আছে, গতি ৩০ এ আছে, এখন রাস্তা ডাউন হয়েছে তাই আমি এক্সেলারেটর এ চাপ দেয়া বন্ধ রাখলাম তাহলে ক্লাস ধরতে হবে না।
- কিন্তু গিয়ার ১ বা ২ এ থাকলে এক্সেলারেটর এর সাথে সিংক্রোনাইজ করা লাগবে, ব্রেক ধরলে ক্লাস করা লাগবে, এক্সেলারেট করা শুরু করলে সেই অনুপাতে ক্লাস ছাড়া লাগবে। এরকম না করলে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে।
</aside>
চালানোর নিয়ম
<aside>
- স্টিয়ারিং এ ঘড়ির ১০টা ও ২টা বরাবর দুই হাত রাখবো।
- স্টিয়ারিং শক্ত করে ধরা যাবে না। নরমাল রাখা লাগবে।
- বা হাত দিয়ে গিয়ার শিফট করবো।
- পায়ে স্যান্ডেল থাকলে তা খুলে পা দিয়ে ক্লাস, ব্রেক এগুলো করলে সুবিধা।
- বাম পা দিয়ে শুধু ক্লাস কন্ট্রোল করবো।
- ডান পা দিয়ে এক্সেলারেটর এবং ব্রেক দুইটাই কন্ট্রোল করবো। পায়ের গোড়ালি রাখবো ব্রেক ও এক্সেলারেটর এর মাঝামাঝি। ডান পায়ের বুড়ো আঙুল রাখবো এক্সেলারেটর এর উপর, আস্তে আস্তে এক্সেলারেটর চাপবো বা ছাড়বো। ব্রেক এর প্রয়োজন হলে পায়ের সামনের অংশ এক্সেলারেটর থেকে ব্রেক এ এনে ব্রেক ধরবো। ব্রেক থেকে এক্সেলারেটর, এক্সেলারেটর থেকে ব্রেকে যখন ডান পায়ের সামনের অংশ নিবো তখন গোড়ালি ফ্লোর এই থাকবে, পুরো পা যেনো না উঠে।
- শহরের ভিতরে গলিতে বা যেখানে গতি কম রাখা লাগে বা জ্যাম এ যখন গিয়ার ১ বা ২ থাকবে তখন-- এক্সেলারেটর হালকা দিয়ে ধরে রেখেছি সামনে স্পিড ব্রেকার পড়লো তখন ব্রেক ধরা লাগবে, তখন ডান পা ব্রেক এ আনবো, বা পা দিয়ে ক্লাস পুরো ধরবো, ব্রেক করবো, এমন ভাবে ব্রেক করবো যেনো স্পিড ব্রেকার এর কাছে গিয়ে ব্রেক ছেড়ে দিতে পারি, ক্লাস ধরা থাকবে, সুন্দর করে আস্তে করে গাড়ি স্পিড ব্রেকার পার হবে, ক্লাসের সাথে মিলিয়ে এক্সেলারেটর দিবো।
- শার্প বাকের ক্ষেত্রে এক্সেলারেটর দেয়া বন্ধ রেখে গাড়ি ঘুরানো সুবিধাজনক।
- বাক নিতে গিয়ে গতির কারনে যদি গাড়ি রাস্তার বাইরের দিকে চলে যেতে থাকে তাহলে হালকা ব্রেক করে নিয়ন্ত্রণের সাথে গাড়ি ঘুড়াতে হবে।
- ঢালু রাস্তার উপরের দিকে উঠার সময় অভারটেক করা রিস্কি ব্লাইন্ড স্পট এর জন্য।
- ঢালু রাস্তা দিয়ে নামার সময় এক্সেলারেটর না দিলে ভালো। হালকা দিলেও প্যারা নাই।
</aside>
অটো কার
<aside>
- অটো কার খুবই সহজ।
- অটো কারে ক্লাস নেই।
- ডান পা দিয়ে এক্সেলারেটর এবং ব্রেক দুইটাই কন্ট্রোল করবো।
- অটো গাড়িতে ব্রেক চাপা অবস্থায় সামনের দিকের গিয়ার দেয়ার পর, ব্রেক আস্তে আস্তে ছাড়া শুরু করবো এবং গাড়ি সামনের দিকে আগাতে শুরু করবে। তারপর এক্সেলারেটর দিলে গতি বাড়বে।
- আরো বিস্তারিত পরে লিখবো সময় পেলে।
</aside>